বিসিএস : সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান
তথ্যপ্রযুক্তি খাতের প্রাচীনতম ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি হয়েছেন সুব্রত সরকার, মহাসচিব মনোনীত হয়েছেন কামরুজ্জামান ভূঁইয়া। ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন নব-নির্বাচিত কমিটি।
বুধবার (১৬ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২০২২-২৪ মেয়াদের নতুন এই কমিটির নির্বাচনে সমমনা থেকে একজন বেশি জয়ী হওয়ায় মেম্বারস ভয়েস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারাই নতুন এই পদবিন্যাস করার সিদ্ধান্ত নেয়।
এতে `মেম্বার ভয়েস’ প্যানেলের নেতা সুব্রত সরকার (সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনাল) ৬৯২ ভোটে জয়ী হয়ে সভাপতি মনোনীত হয়েছেন। একই ভাবে এই প্যানেলের রাশেদ আলি ভূঁইয়া (৮০৪ ভোট) সহ-সভাপতি , কামরুজ্জামান ভূঁইয়া (৭৮৭ ভোট) মহাসচিব এবং নজরুল ইসলাম হেলালি (৭৮৯ ভোট) কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।
অপরদিকে এবারের নির্বাচনে সমমনা নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম (স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড) সর্বোচ্চ ৮৮২ ভোট পেয়ে হয়েছেন পরিচালক। একইভাবে সমমনা প্যানেলের মনিরুল ইসলাম (৭৩৩ ভোট) ও মোশারফ হোসেন সুমন (৬৩৪ ভোট) হয়েছেন পরিচালক।
এবারের নির্বাচনে ভোট দিয়েছে ১ হাজার ৩৪২ জন ভোটার। ভোট বাতিল হছে ৪টি। মোট ভোটার ছিলো ১ হাজার ৪৩৪ জন।
এবারে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। তিন সদস্যের নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে ছিলেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।এছাড়া ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকম এর প্রধান কার্যনির্বাহী আবুল কালাম আজাদ।
কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতির আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। বরিশাল, যশোর, খুলনা এবং সিলেট শাখায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেন। চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও রাজশাহী শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন করে প্রার্থী নির্বাচিত হন ।
বরিশাল শাখা কমিটিতে চেয়ারম্যান মো. এনামুল হক খান, শফিউর রহমান ভাইস চেয়ারম্যান, জাহিদ হাসান সেক্রেটারি, শফিউর রহমান জয়েন্ট সেক্রেটারি, মোহাম্মদ ইমরান হোসেইন কোষাধ্যক্ষ, সদস্য মো. খোরশেদ আলম এবং সৈয়দ মো. রইস উদ্দিন নির্বাচিত হয়েছেন।
যশোর শাখা কমিটিতে চেয়ারম্যান রাম প্রসাদ রায়, ভাইস চেয়ারম্যান মো. বকুল হোসেইন, আসা তোষ পাল সেক্রেটারি, মো. আব্দুল মোমিন জয়েন্ট সেক্রেটারি, মো. তামিম আহমেদ কোষাধ্যক্ষ, সদস্য রুকন উদ্দিন আহমেদ এবং মো. ফারুক জাহাঙ্গীর আলি টিপু নির্বাচিত হয়েছেন।
খুলনা শাখা কমিটিতে চেয়ারম্যান মুন্সি আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান এসকে. শহিদুল হক সোহেল, সেক্রেটারি আহমেদ কবির, জয়েন্ট সেক্রেটারি মো.শিয়াবুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শামসুজ্জামান কোষাধ্যক্ষ, সদস্য শেখ শাহিনুর আলম সিদ্দিক এবং আশরাফুল হক নির্বাচিত হয়েছেন।
সিলেট শাখা কমিটিতে চেয়ারম্যান এ.এস.এম.জি কিবরিয়া, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সেক্রেটারি মো. সোলায়মান আহসনান, জয়েন্ট সেক্রেটারি মোতাহির উল্লাহ, কোষাধ্যক্ষ মো. মসনুল করিম চৌধুরী, সদস্য আহমেদ শফিকুল হাসান এবং মালেক আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম শাখা কমিটিতে চেয়ারম্যান এইচএম শাহ নেওয়াজ, মোহাম্মদ দিদারুল ইসলাম ভাইস চেয়ারম্যান, মো. দিদারুল আলম চৌধুরী সেক্রেটারি, আব্দুল্লাহ-আল রাজীব জয়েন্ট সেক্রেটারি, সুমন চৌধুরী কোষাধ্যক্ষ, সদস্য মঞ্জুর আহমেদ এবং মোহাম্মদ জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা শাখা কমিটিতে চেয়ারম্যান মো. ফরহাদ উল্লাহ, এম এ বাতেন সেক্রেটারি, মো. শফিউল্লাহ জয়েন্ট সেক্রেটারি, মো. ফেরদৌস সায়েম ভূঁইয়া কোষাধ্যক্ষ, সদস্য অজয় কৃষ্ণ সাহা, মোফাজ্জ্বল হায়দার মজুমদার এবং শাখাওয়াত হোসেইন (মানিক) নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ শাখা কমিটিতে চেয়ারম্যান মোহাম্মেদ ইসমাইল হোসেইন, মোত্তালিব দরবারি ভাইস চেয়ারম্যান, মো. জহির উল্লাহ সেক্রেটারি, রাইসুল ইসলাম জনি জয়েন্ট সেক্রেটারি, আহমেদ মোস্তফা খালেদ (মাসুম) কোষাধ্যক্ষ, সদস্য মো. জামাল হোসেইন এবং রাতুল ইসলাম রাহাত নির্বাচিত হয়েছেন।
রাজশাহী শাখা কমিটিতে চেয়ারম্যান মো. আবুল ফজল কাশেমী, ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেইন, সৈয়দ আব্দুল ময়েজ ডলার সেক্রেটারি, মো. খাইরুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি, এস.এম. মুশফিক-উস-সালেহীন কোষাধ্যক্ষ, সদস্য মো. জাহিদুল ইসলাম জেম এবং মো. নাজমুল ইসলাম নির্বাচিত হয়েছেন।